রাণীনগরে তিন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে মোট

2026-08-12T16:19:23+06:00
2026-08-12T16:19:23+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে তিন সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:১৯ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে তিন সার ডিলারকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

আদালত সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে আবাদপুকুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা, আব্দুল হান্নানকে ৬ হাজার টাকা এবং অনিয়মিতভাবে দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং থানা-পুলিশ সার্বিক সহযোগিতা করেন বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]