দিনাজপুরে বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১২

2026-08-12T15:55:14+06:00
2026-08-12T15:55:14+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
দিনাজপুরে বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
‘আমার উপজেলা, আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত’—এই স্লোগানকে সামনে রেখে বুধবার (১২ আগস্ট) দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আবু বক্কর সিদ্দিক এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশনস ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও।

স্বাগত বক্তব্য দেন দিনাজপুর এডিপির এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন।

শুভেচ্ছা বক্তব্য দেন নর্দান ক্লাস্টারের অ্যাডভোকেসি ও চাইল্ড প্রোটেকশন কো-অর্ডিনেটর মো. তানজিমুল ইসলাম, বাংলাদেশ স্কাউট দিনাজপুর শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং ৭ নম্বর উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন।

অনুষ্ঠানে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণাপত্রে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি স্বাক্ষর করেন। একই সঙ্গে তিনি ওয়ালম্যাটেও স্বাক্ষর করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, “বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় হতে শিশু ঝরে পড়া একটি সামাজিক ব্যাধি, যা সার্বিক উন্নয়নের অন্তরায়। এ ব্যাধি নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশনসহ জিও-এনজিও এবং সুশীল সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা আজ বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়ামুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান করছি। এর অর্থ এই নয় যে উপজেলা ইতোমধ্যে মুক্ত হয়েছে। এটি মুক্তির লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার বা শপথমাত্র।”

ঘোষণা অনুষ্ঠান উপলক্ষে সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিশু ফোরাম, যুব ফোরাম, ভিডিসি, সিবিও, অভিভাবক, শিক্ষক, বিবাহ নিবন্ধনকারী, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ফোরামের সভাপতি মো. নাঈম বাদশা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]