জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বুধবার সকালে গণমাধ্যমকে এ

2026-08-12T17:08:17+06:00
2026-08-12T17:08:17+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:০৮ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বুধবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আযিযুল হাকিম।

শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো—কালাই উপজেলার পুর এমইউ ফাজিল মাদ্রাসা, যেখানে ২১ জনের সবাই ফেল করেছে; আক্কেলপুর উপজেলার গণিপুর দাখিল মাদ্রাসা, যেখানে ১৬ জনের সবাই ফেল করেছে; জয়পুরহাট আদর্শ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা, যেখানে আটজনের সবাই ফেল করেছে; ক্ষেতলাল উপজেলার কাপাসঠিকরি দাখিল মাদ্রাসা, যেখানে ছয়জন পরীক্ষার্থীর মধ্যে একজন অনুপস্থিত ছিল এবং বাকি পাঁচজন ফেল করেছে; এবং পাঁচবিবি উপজেলার শিরট্টি ইউনাইটেড উচ্চ বিদ্যালয়, যেখানে পাঁচজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে।

এর মধ্যে গণিপুর দাখিল মাদ্রাসা টানা দ্বিতীয় বছরের মতো শতভাগ ফেলের তালিকায় রয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তার দেওয়া তথ্যমতে, ২০২৬ সালে জয়পুরহাট জেলায় মোট ১২ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ হাজার ১৭৮ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮০১ জন। জেলায় পাসের গড় হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ। এর মধ্যে মাধ্যমিকে পাসের হার ৬৭ দশমিক ২৪ শতাংশ, মাদ্রাসায় ৪০ দশমিক ৩৫ শতাংশ এবং কারিগরিতে ৪৩ দশমিক ৫১ শতাংশ।

অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন জিপিএ-৫ এবং দুইজন এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার বলেন, প্রতিবছর পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে শূন্য পাসের প্রতিষ্ঠানগুলোর তথ্য চাওয়া হয়। এ বছরও চিঠি পাওয়া মাত্র চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হবে এবং মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

চীনের অর্থনীতি পরিবর্তনের কারিগর সাবেক প্রধানমন্ত্রী ঝু মারা গেছেন
সাভারে প্রেসার কুকার বোমা নিষ্ক্রিয়, কেঁপে উঠলো এলাকা
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ভারতে সরকারিভাবে গোমূত্র কেনা শুরু, লিটার ১০ রুপি
হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
ঢাবি ছাত্রদলে আসছে নতুন নেতৃত্ব: দৌড়ে এগিয়ে কারা?
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষরোপণ অভিযান
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]