শ্রীপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে শামীমা আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত শামীমা উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের

2026-08-12T15:59:31+06:00
2026-08-12T15:59:31+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শ্রীপুরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৩:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
গাজীপুরের শ্রীপুরে শামীমা আক্তার (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শামীমা উপজেলার গোসিংগা ইউনিয়নের খিলপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন।

বুধবার (১২ আগস্ট) দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুর কলেজ রোডের আল আরাফাহ হাসপাতালের সামনে থেকে শামীমার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নানা ওমর আলী জানান, শামীমা কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁর মরদেহ উদ্ধারের খবর পান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পরিবারের সদস্যরা শামীমার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]