শরণখোলায় বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

শরণখোলা উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদ্রাসায় সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ আগস্ট) দুই দিনে একযোগে

2026-08-12T16:05:30+06:00
2026-08-12T16:05:30+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
শরণখোলায় বাল্যবিবাহ ও ঝরে পড়া রোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪:০৫ পিএম 
সংগৃহীত ছবি
শরণখোলা উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৬টি মাদ্রাসায় সোমবার ও মঙ্গলবার (১০ ও ১১ আগস্ট) দুই দিনে একযোগে জীবনদক্ষতা, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে এবং কনসার্নড উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) পরিচালিত ‘জয়েন্ট গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ’ প্রকল্পের আওতায় এসব সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সদর রায়েন্দা বাজারের শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. উসমান গনি। প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনাঞ্জয় মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অনিল চন্দ্র সরকার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, সিডব্লিউএফডির বাগেরহাট জেলা ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাবেক সভাপতি মীর সরোয়ার হোসেন, তালতলী জামে মসজিদের খতিব, শিক্ষক ও কাজী আল মামুন, শিক্ষক নেতা ও উপজেলা কাব লিডার মিজানুর রহমান এবং শিক্ষার্থী তকি তাহমিদ ও হানিয়া আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনাঞ্জয় মণ্ডল জানান, সোমবার ও মঙ্গলবার উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬টি মাদ্রাসায় বিদ্যালয়ভিত্তিক কমিউনিটি এনগেজমেন্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

সিডব্লিউএফডির বাগেরহাট জেলা ফিল্ড অফিসার শেখ মারুফ হোসেন বলেন, শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধি, কমিউনিটি লিডার এবং অন্যান্য অংশীজনদের একত্রিত করে বাল্যবিবাহ প্রতিরোধ, মেয়েদের শিক্ষার প্রসার এবং প্রতিটি কিশোর-কিশোরীর জন্য বিদ্যালয়ে অবস্থান নিশ্চিত করে একটি সুস্থ, নিরাপদ ও উৎপাদনশীল ভবিষ্যৎ গড়তে প্রয়োজনীয় জ্ঞান ও জীবনদক্ষতা অর্জনে কমিউনিটির সক্রিয় সমর্থন ও অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]