কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রাণঘাতী ইবোলা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া

2026-08-11T17:09:48+06:00
2026-08-11T17:09:48+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:০৯ পিএম 
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় প্রাণঘাতী ইবোলা ভাইরাসে প্রাণহানির সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রাদুর্ভাবে আক্রান্ত হয়েছেন আরও চার হাজারের বেশি মানুষ।

মঙ্গলবার কঙ্গোর সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইবোলা ভাইরাসে কঙ্গোতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২ হাজার ১১ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কঙ্গোর ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুতগতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়ার রেকর্ড; যা দেশটিতে প্রাণহানির মর্মান্তিক মাইলফলক তৈরি করেছে।

কঙ্গোর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটির পাঁচটি প্রদেশজুড়ে এই ভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৩৮১ জনে পৌঁছেছে। দেরীতে শনাক্ত, সংঘাত এবং বিপর্যস্ত স্বাস্থ্যসেবার কারণে দেশটিতে অতীতের প্রাদুর্ভাবের তুলনায় এবার এই ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর
তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুতে বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা
প্রধানমন্ত্রীকে দুটি ভিন্ন উপলক্ষে সফরের আমন্ত্রণ জানাল ভারত

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে বিএনপির তৃণমূলে তারেক রহমান যে বার্তা দিয়ে গেলেন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]