সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

চীনের বোহাই সাগরে অবস্থিত দেশটির বিশাল গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল

2026-08-11T12:11:01+06:00
2026-08-11T12:11:01+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিশ্ব
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১১ পিএম 
চীনের বোহাই সাগরে অবস্থিত দেশটির বিশাল গ্যাসক্ষেত্র পোচং ১৯-৬-এর প্রথম ধাপ পুরোপুরি চালু হয়েছে। চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন জানিয়েছে, এই প্রকল্প থেকে বর্তমানে প্রতিদিন ৫ হাজার ২০০ টনেরও বেশি তেল ও গ্যাস উত্তোলন হচ্ছে।

সংলগ্ন কর্তৃপক্ষের মতে, এটি চীনের জাতীয় জ্বালানি সরবরাহ বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বোহাই অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এটি বিশেষ সহায়ক হবে। বোহাই সাগরের মধ্যাঞ্চলে অবস্থিত এই গ্যাসক্ষেত্রে ২০০ বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস এবং ২০ কোটি ঘনমিটারের বেশি তেলজাতীয় তরল সম্পদের মজুত রয়েছে।

গ্যাসক্ষেত্রটি সমুদ্রপৃষ্ঠের নিচে ৫ হাজার মিটারেরও বেশি গভীরে অবস্থিত হওয়ায় এখান থেকে সম্পদ উত্তোলন ছিল বেশ কঠিন। কারণ এই এলাকায় তেল-গ্যাসের মজুত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং মাটির নিচের শিলাস্তরও অত্যন্ত জটিল। তবে আধুনিক প্রযুক্তির ওপর ভর করে এই কঠিন পরিবেশ জয় করে গ্যাস উত্তোলনের কাজ সফলভাবে চালিয়ে যাচ্ছে চীন।

হরমুজের কাছে দুই জাহাজের সংঘর্ষের বিরোধ মেটালো চীনা আদালতহরমুজের কাছে দুই জাহাজের সংঘর্ষের বিরোধ মেটালো চীনা আদালত

চীনে প্রাকৃতিক গ্যাসের আঞ্চলিক মজুত সমান নয়; পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলে গ্যাসের মজুত বেশি। তাই পূর্বাঞ্চলীয় এলাকার চাহিদা মেটাতে ও স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বোহাই সাগরের এই গ্যাসক্ষেত্রটিকে বিশেষ কৌশলগত হিসেবে বিবেচনা করা হচ্ছে।


দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]