মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

রাজধানীর মহাখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ

2026-08-11T17:12:51+06:00
2026-08-11T17:12:51+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
রাজনীতি
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৫:১২ পিএম 
রাজধানীর মহাখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে বনানী থানাধীন মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউট সংলগ্ন মুক্তিযোদ্ধা গলি ও সিএম পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

যারা আটক হয়েছেন তারা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের আসলাম মিয়া (২৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর আশিকুল ইসলাম (২৪), ঢাকার দারুস সালাম এলাকার মো. মাহফুজুর রহমান সিয়াম (১৯) এবং মিরপুর চিড়িয়াখানা স্টাফ কোয়ার্টারের মো. মনির হোসেন (৪৮)। আটকদের মধ্যে আসলাম মিয়া ও আশিকুল ইসলাম সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী এবং তারা কলেজটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

পুলিশের জানায়, মহাখালীতে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখার ব্যানারে প্রায় ৩০ থেকে ৪০ জন মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়।

আটকের সময় মিছিলকারীদের কয়েকজন নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করা হয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ককটেল বিস্ফোরণের আলামত জব্দসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

কিশোরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত স্কুলছাত্রের মৃত্যু
৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর
তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুতে বিনিয়োগ ৬১৯ কোটি টাকা
সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্মশালা
প্রধানমন্ত্রীকে দুটি ভিন্ন উপলক্ষে সফরের আমন্ত্রণ জানাল ভারত

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামে বিএনপির তৃণমূলে তারেক রহমান যে বার্তা দিয়ে গেলেন
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]