বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে: প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক

খেলা

ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে চূর্ণ করে বাংলাদেশ দল যে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে, তার প্রশংসায়

2026-08-16T14:24:26+06:00
2026-08-16T14:24:26+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে: প্যাট কামিন্স
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ২:২৪ পিএম 
সংগৃহীত ছবি
ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে চূর্ণ করে বাংলাদেশ দল যে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে, তার প্রশংসায় কোনো কার্পণ্য করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। নিজেদের ডেরায় এমন অভাবনীয় পরাজয়ে চরম হতাশা প্রকাশ করার পাশাপাশি টাইগারদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অজি দলপতি বলেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা নিশ্চিতভাবেই অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে এই ম্যাচের পর আগামী কয়েক দিনে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা ও ব্যবচ্ছেদ হবে।’

পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দেখিয়ে কামিন্স অকপটে স্বীকার করেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরো লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। আর বল হাতেও আমরা তাদের কোনো চাপে ফেলতে পারিনি।’

টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসায় কামিন্স যোগ করেন, ‘ক্রিকেটের সব দিক থেকেই তারা আমাদের চেয়ে বহুগুণ ভালো খেলেছে। বিশেষ করে বল হাতে তারা অত্যন্ত ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।’

চোট কাটিয়ে ওঠা পেসার জশ হ্যাজলউড প্রসঙ্গে অজি স্কিপার জানান, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার। 

অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গ্রিনের সেঞ্চুরি ও ইনিংসের গতিই প্রমাণ করে সে কত বড় মানের খেলোয়াড়। তবে তার সঙ্গে অন্য প্রান্তে আমাদের আরো দু-একজনকে টিকে থাকা উচিত ছিল।’

প্রথম টেস্টে বিশাল ধাক্কা খেলেও সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে কামিন্স বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে বেশ ভালোভাবেই জানি।’

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন দুই বছর লাগবে: অর্থমন্ত্রী
জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত
হোতাপাড়ায় সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত
জয়পুরহাটে মৎস্যপক্ষের উদ্বোধন
রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
জব্দ করা সামুদ্রিক মাছ ধ্বংস: কোস্ট গার্ড স্টেশন কমান্ডারকে শোকজ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]