তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেকরা

স্পোর্টস ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাও ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে। ডারউইনে তানজিদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে

2026-08-14T17:02:05+06:00
2026-08-14T17:05:35+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
তানজিদের ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেকরা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:০৫ পিএম

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাও ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টে। ডারউইনে তানজিদের এমন দুর্দান্ত ব্যাটিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররাও। তার ধৈর্য, টেকনিক ও শট নির্বাচনের ভূয়সী প্রশংসা করেছেন রিকি পন্টিং, উইল পুকোভস্কি, ট্রেন্ট কোপল্যান্ড ও গ্রেগ ব্লেউইট।

প্রথম দিন ৩২ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন তানজিদ। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে দারুণ ব্যাট করে একপর্যায়ে পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ১৮৮ বলে সেঞ্চুরি পূর্ণ করার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। নাথান লায়নের বলে বড় শট খেলতে গিয়ে মিচেল স্টার্কের ক্যাচে পরিণত হন ১৯৭ বলে ১০১ রান করে।

তানজিদের সেঞ্চুরির পরই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং তার প্রশংসায় পঞ্চমুখ হন। চ্যানেল সেভেনে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার মাটিতে, ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্টেই এমন কিছু করার চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।’

বাংলাদেশের ধীর ও নিচু বাউন্সের উইকেটে বেড়ে ওঠা তানজিদের অস্ট্রেলিয়ার কন্ডিশনে মানিয়ে নেওয়ার বিষয়টিও আলাদা করে উল্লেখ করেন পন্টিং। তার মতে, এখানকার কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হলেও তানজিদ অসাধারণ ব্যাটিং করেছেন।

পন্টিং বলেন, ‘বাংলাদেশের ধীর, নিচু ও স্পিন সহায়ক উইকেটে সে বেড়ে উঠেছে। এখানে সবকিছুই সম্পূর্ণ ভিন্ন ছিল, কিন্তু সে দুর্দান্ত খেলেছে। এই মুহূর্তটি সে কখনোই ভুলবে না।’

এর আগে তানজিদ যখন নব্বইয়ের ঘরে ঢুকছিলেন, তখনও তার ব্যাটিংয়ের প্রশংসা করেন পন্টিং। তিনি বলেন, ‘তানজিদ খুবই চিত্তাকর্ষক। ধৈর্যশীল। ভালো বলগুলো যেভাবে রক্ষণ করছে, তার দৃঢ়তা আমার ভালো লেগেছে। টেকনিকও খুব সহজ-সরল। ভালো বল সামলাচ্ছে, আর বাজে বলগুলোকে শাস্তি দিচ্ছে।’

তানজিদের সেঞ্চুরির মুহূর্তে তার মানসিক অবস্থার কথাও উঠে আসে ধারাভাষ্যে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার উইল পুকোভস্কি বলেন, ‘এই মুহূর্তে তার মাথার ভেতর দিয়ে কী চলছে, সেটা শুধু কল্পনা করা যায়।’ তবে সেঞ্চুরি উদযাপনের পরপরই তানজিদের বিদায় নিয়ে কিছুটা আক্ষেপ ছিল অস্ট্রেলিয়ার সাবেকদের। লায়নের বলে বড় শট খেলতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দেন বাংলাদেশের ওপেনার।

ট্রেন্ট কোপল্যান্ড বলেন, ‘বড় উদযাপন, বড় মুহূর্তের পর সে কি আবার মনোযোগ ধরে রেখে ইনিংসটা বড় করতে পারবে? উত্তরটা হলো না।’

তবে তানজিদের সেঞ্চুরির কৃতিত্ব কোনোভাবেই কমছে না বলে মনে করেন গ্রেগ ব্লেউইট। তার ভাষায়, ‘অস্ট্রেলিয়ার জন্য কিছুটা উপহারই বলা যায়। অসাধারণ মাইলফলকে পৌঁছে সে বড় শট খেলতে চেয়েছে এবং সেটাই তার উইকেটের কারণ হয়েছে। তবে ১০০ পর্যন্ত পৌঁছাতে সে যে দুর্দান্ত খেলেছে, সেটি কোনোভাবেই খাটো করা যাবে না।’

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]