দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

স্পোর্টস ডেস্ক

খেলা

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ একসময় বড় স্কোরের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল। তবে দলীয় স্কোর ৩০০ পার

2026-08-14T15:53:05+06:00
2026-08-14T15:53:05+06:00
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬,
৩০ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
মিরাজ-হাসানের দৃঢ়তায় স্বপ্ন বড় লিডের
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ একসময় বড় স্কোরের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিল। তবে দলীয় স্কোর ৩০০ পার হওয়ার পরপরই হঠাৎ দেখা দেয় ছোট্ট এক ধস। মাত্র ১১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে চলে গেলেও দিনশেষে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদের দায়িত্বশীল জুটিতে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে লাল-সবুজের প্রতিনিধিদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।

এর আগে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করেছিল বাংলাদেশ, যেখানে বল হাতে ৬ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন হাসান মাহমুদ।

দিনের শুরুতে ওপেনার তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের ১০২ রানের বড় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। মুমিনুল ৪৯ রানে সাজঘরে ফিরলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দলকে টানতে থাকেন তানজিদ। তানজিদ নিজের ইনিংসকে টেনে নেন চমৎকার এক সেঞ্চুরিতে; ১৮৮ বলে সম্পন্ন করেন তাঁর শতরান। অন্যদিকে ফিফটি পেরিয়ে সেঞ্চুরির পথেই ছিলেন শান্ত।

তবে ইনিংসের ৮০তম ওভারে নতুন বল হাতেই ম্যাচে ফেরে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউডের এক্সট্রা বাউন্সে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে স্টিভ স্মিথের তালুবন্দী হন শান্ত। ১২৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৪ রান করে ১৬ রানের আক্ষেপে পুড়তে হয় অধিনায়ককে। এরপর দীর্ঘ দিন পর দলে ফেরা লিটন দাস মিচেল স্টার্কের বল ড্রাইভ করতে গিয়ে শূন্য রানেই স্মিথের হাতে ক্যাচ দেন। 

ক্রিজে সেট হয়েও ৫৫ বলে ৩৬ রান করে প্যাট কামিন্সের শিকার হয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩ উইকেটে ২৯৭ রান তোলা বাংলাদেশ দ্রুতই ৩০৮ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে।

ষষ্ঠ উইকেটের পতনের পর একমাত্র স্বীকৃত ব্যাটার হিসেবে ক্রিজে ছিলেন মিরাজ। অপর প্রান্তের টেল-এন্ডার ব্যাটারকে নিয়ে দুশ্চিন্তা থাকলেও তা উড়িয়ে দেন পেসার হাসান মাহমুদ। শক্ত হাতে দলের ধস সামলে দুজনে মিলে গড়ে তোলেন প্রাচীর। দিনের বাকি সময় প্রায় ২৫ ওভার সাবলীলভাবে ব্যাট করে অবিচ্ছিন্ন থাকেন তাঁরা।

দিনের শেষভাগে মার্নাস লাবুশেনের বলে ক্যামেরন গ্রিন নিচু ক্যাচ মিস করলে ৩২ রানে জীবন পান মিরাজ। শেষ পর্যন্ত ৭৩ বলে ৩২ রানে মিরাজ এবং ৭৬ বলে ১৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন হাসান। তাঁদের এই লড়াইয়ে ভর করে এখন আরও বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

আয়কর বিবরণী যাচাইয়ে প্রযুক্তি নির্ভর হচ্ছে এনবিআর
বিমান মন্ত্রণালয়ের বিভিন্ন খাতে বিশাল সিন্ডিকেট: বিমানমন্ত্রী
ভুল ভঙ্গিতে শুয়ে ফোন ব্যবহার, অস্ত্রোপচার করালেন দক্ষিণী অভিনেত্রী
শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে টানা ৬ ঘণ্টার বিশেষ পর্ব
১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ৯ ধাপে নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
আলোকিত জাতি গঠনে মায়েদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: আবু সুফিয়ান এমপি
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]