লিওনেল মেসি জীবনের সবচেয়ে কষ্টের এক সময় পার করছেন। তার বাবা হোর্হে মেসি ৬৮ বছর বয়সে মারা গেছেন। এই কারণে আর্জেন্টাইন তারকা ইন্টার মিয়ামি থেকে দূরে সরে গেছেন।
দোবলে আমারিয়ার তথ্য অনুযায়ী, মেসিকে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে। তিনি যতদিন প্রয়োজন মনে করবেন, ততদিন ছুটি নিতে পারবেন। এরপর তিনি এমএলএসের ক্লাবটিতে ফিরবেন।
দোবলে আমারিয়া জানায়, ‘হোর্হে মেসির মৃত্যু লিওনেলকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি এখন যুক্তরাষ্ট্রে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ইন্টার মিয়ামির সঙ্গে তার দায়িত্ব স্থগিত রাখবেন।’
এই সিদ্ধান্তের ফলে মেসি লিগস কাপের বাকি ম্যাচগুলো মিস করবেন। এই টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ইন্টার মিয়ামি বাদ পড়তে পারে।
মেসি এখন অনির্দিষ্টকালের ছুটিতে আছেন। তাই তার এমএলএস দলে ফেরার নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক হয়নি।
মেসি ইতিমধ্যে মন্তেরের বিপক্ষে ম্যাচ মিস করেছেন। তিনি লিগস কাপে ইন্টার মিয়ামির শেষ ম্যাচেও থাকবেন না। এই ম্যাচটি ক্লাব লিওনের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
মেসি সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরলেও, ততদিনে ন্যাশভিল এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি এবং সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে এমএলএসের ম্যাচগুলোও তিনি মিস করতে পারেন।
দেশবার্তা/এমআর