প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ: কবে, কখন কোন ম্যাচ?

খেলা

বিশ্বকাপের উত্তেজনা এখন অতীত। এবার ফিরছে ইউরোপের ক্লাব ফুটবলের সেই চেনা উন্মাদনা। মহাদেশটির শীর্ষ পাঁচ লিগে একে একে

2026-08-11T12:16:22+06:00
2026-08-11T12:16:22+06:00
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬,
২৭ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগ: কবে, কখন কোন ম্যাচ?
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম 
বিশ্বকাপের উত্তেজনা এখন অতীত। এবার ফিরছে ইউরোপের ক্লাব ফুটবলের সেই চেনা উন্মাদনা। মহাদেশটির শীর্ষ পাঁচ লিগে একে একে মাঠে গড়াবে নতুন মৌসুমের লড়াই। সবার আগে শুরু হবে লা লিগা। এরপর প্রিমিয়ার লিগ ও লিগ ওয়ান, তারপর সিরি আ এবং মাসের শেষ দিকে মাঠে ফিরবে বুন্দেসলিগা।

তবে লিগের লড়াই শুরু হওয়ার আগেই নতুন মৌসুমের প্রথম ট্রফির জন্য মাঠে নামবে ইউরোপের জায়ান্টরা। চলুন একনজরে দেখে নেওয়া যাক কবে থেকে ফিরছে ইউরোপের বড় প্রতিযোগিতাগুলো।


লা লিগা

লিগ শুরু: ১৫ আগস্ট, রাত ১১টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: বার্সেলোনা। ইউরোপের বড় পাঁচ লিগের মধ্যে সবার আগে শুরু হবে স্পেনের লা লিগা। ১৫ আগস্ট রাত ১১টা ৩০ মিনিটে আলাভেসের বিপক্ষে গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শুরু করবে বার্সেলোনা। তবে বিশ্বকাপে খেলেছেন এমন খেলোয়াড়দের সংখ্যার কারণে তাদের প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে বার্সার ম্যাচটি হবে ২৭ আগস্ট।

প্রিমিয়ার লিগ

লিগ শুরু: ২২ আগস্ট, রাত ১টা (বাংলাদেশ সময়)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: আর্সেনাল। ২২ আগস্ট রাত ১টায় নতুন মৌসুমের প্রথম ম্যাচে সদ্য প্রিমিয়ার লিগে ওঠা কভেন্ট্রি সিটির বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্সেনাল।


লিগ ওয়ান

লিগ শুরু: ২২ আগস্ট, রাত ১২টা ৪৫ মিনিট (বাংলাদেশ সময়) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: পিএসজি। ফ্রান্সের লিগ ওয়ানও ২২ আগস্ট মাঠে গড়াবে। রাত ১২টা ৪৫ মিনিটে মার্শেইয়ের বিপক্ষে স্ট্রাসবুর্গের ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মৌসুম।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি অবশ্য নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ২৪ আগস্ট। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ রেন।

সিরি আ

লিগ শুরু: ২২ আগস্ট, রাত ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: ইন্টার মিলান। ২২ আগস্ট শুরু হবে ইতালিয়ান সিরি আ। একই সময়ে রাত ১০টা ৩০ মিনিটে মাঠে গড়াবে দুটি ম্যাচ—ইন্টার মিলান বনাম মোনজা এবং উদিনিসে বনাম কোমো।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুমে নামবে ইন্টার মিলান।

বুন্দেসলিগা

লিগ শুরু: ২৯ আগস্ট, রাত ১২টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: বায়ার্ন মিউনিখ

ইউরোপের বড় পাঁচ লিগের মধ্যে সবশেষে মাঠে ফিরবে জার্মান বুন্দেসলিগা। ২৯ আগস্ট ঘরের মাঠে ভিএফবি স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন এবারও শিরোপা ধরে রাখার মিশনে নামবে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লিগ পর্ব শুরু: ৮-১০ সেপ্টেম্বর

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন: পিএসজি

মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতির পরই আবারও ফিরবে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স লিগ।

৮ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নতুন মৌসুমের লিগ পর্বের প্রথম ম্যাচগুলো।

 
দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বন্দর চ্যানেলকে ঝুঁকিতে ফেলা জাহাজ ও এজেন্টকে জরিমানা
মহাখালীতে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণ, আটক ৪
কঙ্গোতে ইবোলায় প্রাণহানি ২০০০ ছাড়াল
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত 

বাহুবলে হামলার মামলা করে বিপাকে সাংবাদিক
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
সোয়া এক লাখ জিপিএ ৫ নিয়ে পাসের হার ৬২.২৫
দিনাজপুর বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৮.০৫ শতাংশ
ফটোসাংবাদিক আবির ও সম্রাটের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]