বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আছেন তিন তারকা পেসার

স্পোর্টস ডেস্ক

খেলা

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই টেস্টের মধ্য দিয়ে এক বছরের বেশি

2026-08-12T13:42:39+06:00
2026-08-12T13:42:39+06:00
বুধবার ● ১২ আগস্ট ২০২৬,
২৮ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১২ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা অস্ট্রেলিয়ার, আছেন তিন তারকা পেসার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ১:৪২ পিএম 
ডারউইনে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এই টেস্টের মধ্য দিয়ে এক বছরের বেশি সময় পর ফের একসঙ্গে মাঠে নামছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তিন পেস তারকা প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক। 

তাদের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন ক্যামেরন গ্রিন। এ কারণে দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ পেসার স্কট বোল্যান্ডের।

দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে সর্বশেষ অ্যাশেজের শেষ দুই টেস্টে খেলতে পারেননি এই অফ স্পিনার। একাদশে আছেন দুই পেস বোলিং অলরাউন্ডারও। ক্যামেরন গ্রিন নিজের জায়গা ধরে রেখেছেন। সঙ্গে থাকছেন ওয়েবস্টার।

স্পিন আক্রমণের মূল দায়িত্ব থাকবে নাথান লায়নের ওপর। অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই অফ স্পিনারই একাদশের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার। প্রয়োজন হলে তার সঙ্গে হাত ঘোরাতে দেখা যেতে পারে ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টারকেও।

ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার শুরুটা করবেন ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড। এরপর তিন ও চার নম্বরে থাকছেন স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন অ্যালেক্স কেয়ারি। ছয় নম্বরে কেয়ারির পর ব্যাটিংয়ে আসবেন ক্যামেরন গ্রিন, আর তার পর থাকবেন বাউ ওয়েবস্টার।

অস্ট্রেলিয়া আগেই একাদশ জানিয়ে দিলেও বাংলাদেশ এখনও তাদের একাদশ প্রকাশ করেনি। 

প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হেজেলউড।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২৫
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতির আশা প্রতিমন্ত্রীর
চাকরি গেল বিপ্লব, সুদীপ, ইকবাল, রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তার
জয়পুরহাটে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে শতভাগ ফেল
নারায়ণগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযানে তিন যানবাহনকে জরিমানা

সর্বাধিক পঠিত 

পিডি গফুরের পদত্যাগের দাবিতে রাবিপ্রবিতে ‘ঘৃণা মঞ্চ’
যে পরীক্ষার কারণে বিমান চলাচলও বন্ধ রাখতে হয়
বাবা না ফেরার দেশে চলে যাওয়ার ১২ বছর
বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি বাতিল
মিরপুরে বিএনপি কর্মীকে গুলি, ল্যাংড়া রুবেল ও বাপ্পাসহ গ্রেপ্তার ৫
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]