প্রথম ইনিংসে ৪২৬ রানে থামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪২৬ রানে। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে অলআউটের আগে স্কোরবোর্ডে

2026-08-15T11:43:39+06:00
2026-08-15T11:43:39+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
প্রথম ইনিংসে ৪২৬ রানে থামল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম 
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ৪২৬ রানে। তৃতীয় দিনে ব্যাট করতে নেমে অলআউটের আগে স্কোরবোর্ডে আরও ৭৫ রান যোগ করে টাইগাররা। এতে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের লিড দাঁড়ালো ২২৮ রান। অস্ট্রেলিয়াকে এই ম্যাচে ফিরতে হলে এই রান পেরিয়ে বাংলাদেশকে টার্গেট দিতে হবে।

এর আগে ৬ উইকেট ৩৫১ রানে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশি ব্যাটাররা। তৃতীয় দিনের শুরুতেই হ্যাজেলউডের বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন হাসান মাহমুদ। এরপর তাইজুলের ১৭ রানের ক্যামিও বাংলাদেশের লিড বাড়াতে সহায়তা করে। তবে তাকে শিকার বানিয়েছেন হ্যাজেলউড।

এরপর মাঠে আসেন তাসকিন। মেহেদি মিরাজের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে যোগ করেন আরও ৪৬ রান। তবে দলীয় ৪১৮ রানে মিরাজ হ্যাজেলউডের শিকার হয়ে সাজঘরে ফেরেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অসাধারণ লড়তে থাকা মিরাজের সংগ্রহ ১৫৪ বলে ৬৫। এই শিকারের মধ্য দিয়ে অজি পেসার হ্যাজেলউড টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মালিক হন।

এরপর বাংলাদেশ স্কোরবোর্ডে আর মাত্র ৮ রান যোগ করতে পেরেছে। এবারও হ্যাজেলউড আঘাত। এবাদতের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন এই পেসার। অস্ট্রেলিয়ার হয়ে তিনি একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। পাশাপাশি মিচেল স্টার্ক দুই এবং প্যাট কামিন্স ও নাথান লায়ন একটি করে উইকেট শিকার করেছেন।

এর আগে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তানজিদ তামিম ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন। ক্যাপ্টেন শান্ত করেছেন ৮৪। এ ছাড়া মিরাজের ৬৫ ও মমিনুলের ৪৯-এর ওপর ভর করেই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা টেস্ট দলকে চোখ রাঙানি দিচ্ছে বাংলার বাঘেরা।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি
শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করা হবে: ট্রাম্প
চার বছর পর অবসর সুবিধার টাকা পেলেন ৭০ হাজারের বেশি শিক্ষক
মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
বিএনপি ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত 

জাবির বটতলায় ওয়াশরুমের স্থান আবারও পরিবর্তন
জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]