মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে

2026-08-15T14:23:38+06:00
2026-08-15T14:23:38+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণ, আহত ৫ শিক্ষার্থী
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:২৩ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরে একটি মহিলা মাদরাসায় ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন শিক্ষার্থী হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলো- কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার সেলিম তালুকদারের মেয়ে আবিদা আক্তার (১১), পশ্চিম মিনাজদী এলাকার ছিরাতুল তালুকদারের মেয়ে জান্নাত (১২), গোপালপুর এলাকার রুবেল মাতুব্বরের মেয়ে তাসমিয়া আক্তার (১১), একই এলাকার শাহিন সরদারের মেয়ে মিনহা (১১) ও সরদারের মেয়ে সুলতানা (১১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদরাসায় আসে শিক্ষার্থীরা। মাদরাসায় প্রবেশ করতেই একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আহত হয় মাদরাসার অন্তত ৫ শিক্ষার্থী। পরে তাদের উদ্ধার করে ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। 

মাদরাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, ‘মাদরাসায় হঠাৎ বোমা বিস্ফোরণে আমরা আতঙ্কিত। কীভাবে ঘটেছে বুঝতে পারছি না।’

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘ঘটনা অনুসন্ধানে পুলিশ, র‌্যাব ও সিআইডিসহ অন্যান্য কর্মকর্তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর ও কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মাদরাসার মধ্যে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। এটি জর্দার কৌটার মতো, দেখতে অনেকটা টেনিস বলের মতো ছিল। গতকাল থেকে মাদরাসার সিঁড়ির পাশে পড়েছিল। বাচ্চারা হাতে নিয়ে নড়াচড়াও করেছে। সকালে হঠাৎ বিস্ফোরণ হলে ৫ শিক্ষার্থী আহত হয়।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
প্যাকেটজাত খাদ্যে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি
ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১
বাপ্পিকে দেখতে হাসপাতালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার
ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতঙ্ক, পরে বাজলো বঙ্গবন্ধুর ভাষণ

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]