২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি

দেশবার্তা প্রতিবেদক

শিক্ষা ও ক্যাম্পাস

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও শিক্ষার্থীদের

2026-08-15T14:41:27+06:00
2026-08-15T14:41:27+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
শিক্ষাজীবনের জট কাটাতে এই সিদ্ধান্ত
২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি
নির্বাচনী পরীক্ষা ও সময় কম পাওয়া নিয়ে শিক্ষক-অভিভাবকদের উদ্বেগ
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ২:৪১ পিএম 
সংগৃহীত ছবি
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রক্ষা ও শিক্ষার্থীদের সময় সাশ্রয় করতে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সরকার ঘোষিত নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই। পরীক্ষার আগেই প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সিলেবাস শেষ করে নির্বাচনী পরীক্ষা (টেস্ট) নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা এবং ১৮ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। ফলে টেস্ট পরীক্ষার পর চূড়ান্ত প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে, যা স্বাভাবিক সময়ের (আড়াই থেকে তিন মাস) তুলনায় কম। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই সিলেবাস শেষ করে অক্টোবরের মাঝামাঝি টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তবে অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি ক্যালেন্ডার অনুসরণ করছে।

প্রস্তুতির সময় কমে আসায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে বাড়তি চাপ এবং ফলাফলে এর প্রভাব পড়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না।’

তিনি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পাঠদান শেষ করার আহ্বান জানান।

অন্যদিকে, শিক্ষকেরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, সব প্রতিষ্ঠানের পক্ষে বিশেষ করে শহরের বাইরের স্কুলগুলোতে এত দ্রুত পাঠ্যসূচি শেষ করা কঠিন হতে পারে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি তৈরি করতে পারে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
প্যাকেটজাত খাদ্যে স্বাস্থ্য সতর্কবাণী চালুর দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি
ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১
বাপ্পিকে দেখতে হাসপাতালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার
ঝুলে থাকা রহস্যময় বক্স ঘিরে বোমাতঙ্ক, পরে বাজলো বঙ্গবন্ধুর ভাষণ

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]