এবারের এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পরীক্ষার্থী

দেশবার্তা ডেস্ক

শিক্ষা ও ক্যাম্পাস

‎চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পাস করতে পারেনি। এবারের

2026-08-10T14:36:50+06:00
2026-08-10T14:36:50+06:00
সোমবার ● ১০ আগস্ট ২০২৬,
২৬ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
শিক্ষা ও ক্যাম্পাস
এবারের এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পরীক্ষার্থী
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
‎চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ৬ লাখ ৯০ হাজার ৬০৮ পাস করতে পারেনি। এবারের পরীক্ষায় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন।

সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এ বছর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে  ৬ দশমিক ২ শতাংশ।

এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২২ হাজার ৩৫৬।

‎এদিকে ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৩৪। ‎‎

‎চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ থেকে, চলে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। আর দাখিল ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে। ‎

‎এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প
ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক
অস্ট্রেলিয়ায় স্যুটকেসে মরদেহের বদলে মিলল ‘সেক্স ডল’
হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি

সর্বাধিক পঠিত 

অস্ত্র মামলায় অভিযুক্ত সিডিএ কর্মকর্তা, ১৪ বছরেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
শিক্ষাগত যোগ্যতা না থাকায় সিডিএর ৮ ইমারত পরিদর্শককে অব্যাহতি
পিউরো পেস্ট্রি অ্যান্ড বেকারির ১৬তম আউটলেট উদ্বোধন
আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ
এসএসসির ফল প্রকাশের এক দিন আগে না ফেরার দেশে কাজী রেজা
শিক্ষা ও ক্যাম্পাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]