ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১

জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের ক্ষেতলালে বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও

2026-08-15T15:25:12+06:00
2026-08-15T15:25:12+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ক্ষেতলালে যুবককে পিটিয়ে হত্যা, আহত ১
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:২৫ পিএম 
সংগৃহীত ছবি
জয়পুরহাটের ক্ষেতলালে বাদশা (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় রাস্তার ওপর তাদের পড়ে থাকতে দেখে স্থানীয় মাছ শিকারিরা পুলিশকে খবর দেন। পরে ক্ষেতলাল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত এবং অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আহত মাজেদুল জানান, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখা হয়। পরে রাত ১১টার দিকে পদ্মপুকুর এলাকায় এনে দুজনের হাত-পা বেঁধে ৯ জন মিলে তাদের মারধর করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার মরদেহ দেখতে পান। তিনি হামলাকারীদের নাম না জানলেও দেখলে চিনতে পারবেন বলে জানান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আহত মাজেদুলকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত বাদশার মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি
ফেনীতে বাবা ছেলের বিরুদ্ধে ২৬টি দলিলে জালিয়াতির অভিযোগ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেট শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]