বাপ্পিকে দেখতে হাসপাতালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম

2026-08-15T15:17:51+06:00
2026-08-15T15:17:51+06:00
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বাপ্পিকে দেখতে হাসপাতালে দিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৭ পিএম 
সংগৃহীত ছবি
ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পিকে হাসপাতালে দেখতে গেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) রাত ৯টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বাপ্পির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তার পাশে অবস্থান করেন।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রেস মিনিস্টার কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহত ছাত্রনেতার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে খোঁজ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শেখ শরিফুজ্জামান সজীব, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এস এম সাহেব আলী এবং জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এম মহসিন আলম।

এ ছাড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মহি ও নাহিদ হাসান, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম জিকু, সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানসহ জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি
ফেনীতে বাবা ছেলের বিরুদ্ধে ২৬টি দলিলে জালিয়াতির অভিযোগ
মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেট শিক্ষা বোর্ডে বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জুয়া খেলার সময় দুর্বৃত্তদের হামলা, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ ১
পিরোজপুরে মাদকবিরোধী সভা-সমাবেশ জোরদার
সাতক্ষীরায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সক্ষমতা উন্নয়ন কর্মশালা
ইসিতে মির্জা ফখরুলের একটি ও অলি আহমদের দুটি মনোনয়নপত্র দাখিল
রবিউল আওয়াল মাস
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]