অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়

দেশবার্তা ডেস্ক

খেলা

ইতিহাস গড়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের অনন্য ফটক খুলে দিয়েছে নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদরা।

2026-08-16T12:05:36+06:00
2026-08-16T12:08:53+06:00
রোববার ● ১৬ আগস্ট ২০২৬,
১ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

রোববার ● ১৬ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
খেলা
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১২:০৫ পিএম  আপডেট: ১৬.০৮.২০২৬ ১২:০৮ পিএম
সংগৃহীত ছবি
ইতিহাস গড়েছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের অনন্য ফটক খুলে দিয়েছে নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদরা। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে নাজমুল হোসেন শান্তর দল তুলে নিয়েছে স্মরণীয় এক জয়।

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারেই উইকেট হারায় সফরকারীরা। প্রথম ইনিংসে শতক করা তানজিদ হাসান জশ হ্যাজলউডের বলে কোনো রান না করেই বোল্ড হন। এরপর আর কোনো বিপদ হতে দেয়নি বাংলাদেশ। ১৪.২ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত্তি তৈরি হয় প্রথম ইনিংসেই। টস জিতে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভ স্মিথ।

জবাবে ব্যাট হাতে দারুণ জবাব দেয় বাংলাদেশ। তানজিদ হাসানের ১০১, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ওপর ভর করে ৪২৬ রান করে সফরকারীরা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরির কীর্তিও গড়েন তানজিদ। এতে প্রথম ইনিংসে ২২৮ রানের বড় লিড পায় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে কিছুটা লড়াইয়ে রাখেন ক্যামেরন গ্রিন। ঘরের মাঠে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে ১০৪ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ২৮৪ রানে থামে।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স ও নাথান লায়নকে ফিরিয়ে ৬৬ রানে ৫ উইকেট নেন তিনি। কামিন্সকে আউট করার মধ্য দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করেন মিরাজ।

দ্বিতীয় ইনিংসে আরও তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। ফলে ম্যাচে তার মোট উইকেট দাঁড়ায় ৯টি।

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়া সফরে গিয়েই বড় অর্জন পেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই টাইগারদের প্রথম টেস্ট জয়। দুই দলের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়েছিল বাংলাদেশ।

ডারউইনের এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের অন্যতম বড় সাফল্য। চার দিন ধরে ব্যাটিং ও বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি চাপের মুহূর্তে মানসিক দৃঢ়তাও দেখিয়েছে শান্তর দল।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১৯৮ ও ২৮৪
বাংলাদেশ: ৪২৬ ও ৫৭/১ (১৪.২ ওভার)
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা: হাসান মাহমুদ (৬/৫৫ ও ৩/৫৬)


সর্বশেষ সংবাদ 

হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, মোট প্রাণহানি ৯০৮
বাহুবলে গাঁজা সেবন করে স্ত্রীকে প্রহার
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
গ্যাস সংকটে কলেজের হোস্টেলে না খেয়ে থাকছেন শিক্ষার্থীরা
রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভূপাতিত করল ন্যাটো

সর্বাধিক পঠিত 

সাঘাটা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজু
রবিউল আওয়াল মাস
বাহুবলের মিরপুরে এসে পাঁচ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের বৃদ্ধ
তদন্তে কমিটি, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সরকারের
ভেলুয়ার দীঘিতে বড়শি প্রতিযোগিতার আড়ালে জুয়ার অভিযোগ
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]