সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (১৭ আগস্ট) সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
কল্যাণ সভার শুরুতে সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কার্যবিবরণীর গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন উপস্থাপন করেন।
পুলিশ সুপার সকল পদমর্যাদার পুলিশ সদস্যের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন এবং বাকি সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল কর্মকর্তা ও সদস্যকে নির্দেশনা দেন।
এ ছাড়া নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার মো. বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতাল সাতক্ষীরার ডা. আবু হোসেন, জেলার সব থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই, কোর্ট ইন্সপেক্টর এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।
প্রতিনিধি/আরএইচ