মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার

নিজস্ব প্রতিবেদক

বিনোদন

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে বুধবার

2026-08-18T17:07:26+06:00
2026-08-18T17:07:26+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:০৭ পিএম 
মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক হাসিবুর রহমানের জামিনের বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে বুধবার (১৯ আগস্ট)।

আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ দিন রাখেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন জানান, মঙ্গলবার (১৮ আগস্ট) জামিন শুনানির দিন ধার্য ছিল। তবে আসামিপক্ষ বুধবার (১৯ আগস্ট) শুনানি করতে চান মর্মে আদালতকে জানান। পরে আদালত বুধবার শুনানির দিন রেখেছেন।

শনিবার (১৫ আগস্ট) সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

রবিবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

হাসিবুর রহমানের পক্ষে তার আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করেন। তবে মঙ্গলবার শুনানি করতে চান তিনি। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রেখেছে মঙ্গলবার। এটি আজ আবার শুনানি পেছাল।

ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার ভুয়া র‌্যাব-পুলিশ পরিচয়ে ছিনতাই, ডাকাতি চক্রের প্রধান গ্রেফতার 
পুলিশ বলছে, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’,  ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
স্ত্রীকে হত্যার পর মরদেহ নিয়ে লংড্রাইভে গেলেন স্বামী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
দিন যায় কথা রয়
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]