নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ভুল অন্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভারতে ট্রেনে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অদ্ভুত নামবিভ্রাট। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি

2026-08-17T17:57:15+06:00
2026-08-17T17:57:15+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ভুল অন্তরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম 
ভারতে ট্রেনে পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অদ্ভুত নামবিভ্রাট। ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি অন্য একজন হলেও একই নামের কারণে আলোচনায় চলে এসেছেন ভারতীয় টেলিভিশনের পরিচিত মুখ অন্তরা ব্যানার্জি। পরবর্তীতে স্পষ্ট হয় যে, ঘটনার সঙ্গে এই অভিনেত্রীর কোনো সম্পৃক্ততা নেই।

গত ১২ আগস্ট অরাবলী এক্সপ্রেসের সংরক্ষিত তাপানুকূল কামরায় স্লিপার শ্রেণির টিকিট নিয়ে উঠে পড়ার অভিযোগে ৩১ বছর বয়সী মডেল অন্তরা সোহম ব্যানার্জিকে গ্রেপ্তার করা হয়। সেখানে ভারতীয় রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) সদস্যদের সাথে বচসার একপর্যায়ে ব্লেড নিয়ে চড়াও হওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 

এনডিটিভি জানায়, ঘটনাটি গত রোববার প্রকাশ্যে আসার পরই নামের মিল থাকায় অভিনেত্রী অন্তরা ব্যানার্জির নাম ছড়িয়ে পড়ে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানা গেলে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি ঠাণের বাসিন্দা অন্তরা সোহম ব্যানার্জি এবং তিনি পেশায় একজন মডেল। নথিপত্রে তাঁর নাম এবং ছবি প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি কাটে। 

ভারতের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার পর পর জামিনে মুক্তি পেয়েছেন অভিযুক্ত সেই মডেল।

বিষয়টি নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি কাটাতে অভিনেত্রী অন্তরা ব্যানার্জির সহকারী দলের পক্ষ থেকে একটি স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, আরপিএফের ওপর হামলার ঘটনায় টেলিভিশন অভিনেত্রী অন্তরা ব্যানার্জির বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এবং তিনি এতে জড়িত নন।

নামবিভ্রাটের কারণে আলোচনায় আসা অন্তরা ব্যানার্জি হিন্দি বিনোদনজগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ২০১৪ সালে ‘দ্য শৌকীন্স’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেক হয়। পরবর্তীতে ‘কাসৌটী জিন্দেগী কী’, ‘বড় বহু’, ‘সাবধান ইন্ডিয়া’, ‘লাল ইশ্‌ক’ এবং ‘গুমরাহ্: এন্ড অফ ইনোসেন্স’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি সুপরিচিত লাভ করেন।

চলচ্চিত্র ও ড্রামা সিরিজের পাশাপাশি ওয়েব প্ল্যাটফর্মেও উপস্থিতি রয়েছে তাঁর। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ দ্বিতীয় সিজন ও ‘ইয়ে হ্যায় ইন্ডিয়া’ সিনেমায় অভিনয় করা অন্তরার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ২০২৫ সালে প্রকাশিত ‘দ্য লাস্ট শো’।

অভিনয় ও মডেলিংয়ের বাইরে প্রায় ১৫ বছর ধরে কত্থক নৃত্যের সাথে যুক্ত আছেন তিনি। পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতেও তাঁর প্রশিক্ষণ রয়েছে। কলকাতার বাঙালি পরিবারে জন্ম নেওয়া অন্তরা ২০১৩ সালে বিনোদনজগতে ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মুম্বাই পাড়ি জমান। সেখানে স্নাতক পর্যায়ে ভর্তি হলেও পরবর্তীকালে অভিনয়ের ব্যস্ততায় পড়াশোনা এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

সড়ক ও বাঁধ ভাঙন রোধে বিন্না ঘাসের ব্যবহারে নীতিগত সম্মতি
যে কারণে ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চাইতে চান ইমরান হাশমি
মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়ল
বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি
নারায়ণগঞ্জে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে জিআইএস বিষয়ক কর্মশালা

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]