স্পাইডার-ম্যানের আয় ছাড়াল সাড়ে ২৪ হাজার কোটি টাকা

বিনোদন ডেস্ক

বিনোদন

মুক্তির তৃতীয় সপ্তাহেও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে হলিউডের সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয়

2026-08-17T16:39:02+06:00
2026-08-17T16:39:02+06:00
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬,
২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
স্পাইডার-ম্যানের আয় ছাড়াল সাড়ে ২৪ হাজার কোটি টাকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩৯ পিএম 
মুক্তির তৃতীয় সপ্তাহেও বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহ দাপিয়ে বেড়াচ্ছে হলিউডের সুপারহিরো সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় এরই মধ্যে ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে।

এই বিপুল আয়ের মাধ্যমে ২০২১ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’কে পেছনে ফেলে সনি পিকচার্সের সর্বকালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের রেকর্ড গড়েছে এটি।

হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, উত্তর আমেরিকার বক্স অফিসে টানা তৃতীয় সপ্তাহের মতো শীর্ষস্থান ধরে রেখেছে ছবিটি। কেবল তৃতীয় উইকেন্ডেই সিনেমাটি ব্যবসা করেছে ৭ কোটি (৭০ মিলিয়ন) ডলার, যা উত্তর আমেরিকার বক্স অফিসের ইতিহাসে তৃতীয় সপ্তাহে আয়ের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ।

টম হল্যান্ড ও জেন্ডায়া অভিনীত এই ব্লকবাস্টার সিনেমাটি মুক্তির প্রথম ১৭ দিনেই উত্তর আমেরিকায় আয় করেছে ৭৮ কোটি ৫৮ লাখ ডলার। এর মধ্য দিয়ে জেমস ক্যামেরনের বিখ্যাত ‘অ্যাভাটার’ এর (৭৮ কোটি ৫২ লাখ ডলার) আয়কে টপকে উত্তর আমেরিকার সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে ছবিটি।

বর্তমানে বিশ্বজুড়ে সিনেমাটির মোট সংগৃহীত আয় দাঁড়িয়েছে ২.০২২ বিলিয়ন ডলারে।

উল্লেখ্য, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম চলচ্চিত্র হিসেবে বিশ্বব্যাপী ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। চলচ্চিত্র ইতিহাসের বিরল এই সাফল্য অর্জনকারী অষ্টম সিনেমা এটি।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

চট্টগ্রামে গাড়িচালক সজীব হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
সিলেটে ট্রিপল মার্ডার: সিআইডিতে মামলা হস্তান্তরের দাবি পরিবারের
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

সর্বাধিক পঠিত 

রংপুরে ৪৭ প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ
অদৃশ্য ফাঁদে বিশ্ব, ঝুঁকিতে বাংলাদেশ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
ভিন্নমাত্রা প্রকাশনীর লেখক সংবর্ধনা ও কবি আল মুজাহিদী স্মৃতি পদক প্রদান
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]