বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও উন্নতমানের ফিনিশিং নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড ‘উড্‌ মাষ্টার ল্যাকার’-এর নতুন

2026-08-18T17:13:03+06:00
2026-08-18T17:13:03+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম 
কাঠের সৌন্দর্য, স্থায়িত্ব ও উন্নতমানের ফিনিশিং নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সামুদা স্পেক-কেম লিমিটেডের ব্র্যান্ড ‘উড্‌ মাষ্টার ল্যাকার’-এর নতুন যাত্রা শুরু হয়েছে। ঢাকার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ‘উড্‌ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির নতুন পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সামুদা স্পেক-কেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাসিম আনোয়ার, প্রধান ব্যবসায়িক কর্মকর্তা বিকাশ কান্তি দাশ, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান এ কে এম মাহমুদুল হাসান, পরিচালনা বিভাগের প্রধান মিজানুর রহমান এবং হিসাব বিভাগের সিনিয়র এজিএম মশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়া প্রতিষ্ঠানের ডিলার, খুচরা বিক্রেতা ও ব্যবসায়িক অংশীদাররা এতে অংশ নেন।

স্বাগত বক্তব্যে এ কে এম মাহমুদুল হাসান উড্‌ মাষ্টার ল্যাকারের নতুন যাত্রা, বাজারের বর্তমান সম্ভাবনা ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন। অন্যদিকে নাসিম আনোয়ার ও বিকাশ কান্তি দাশ ব্র্যান্ডটির ভবিষ্যৎ দিকনির্দেশনা, ব্যবসায়িক সম্প্রসারণ এবং ডিলারদের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব বজায় রাখার গুরুত্ব আলোকপাত করেন।

অনুষ্ঠানে জানানো হয়, উড্‌ মাষ্টার ল্যাকার কাঠের পৃষ্ঠে উন্নতমানের ফিনিশিং, দীর্ঘস্থায়ী সুরক্ষা ও সৌন্দর্য নিশ্চিত করতে বিশেষভাবে তৈরি একটি আধুনিক পণ্য। উন্নত গুণগত মান ও কার্যকারিতার মাধ্যমে নতুন রূপরেখায় বাজারে আসা এই পণ্যটি গ্রাহকদের বাড়তি সুবিধা দেওয়ার পাশাপাশি বাজারে ব্র্যান্ডটির অবস্থান আরও সুদৃঢ় করবে।

পণ্য উন্মোচনের পাশাপাশি আয়োজনে উড্‌ মাষ্টারের সফল যাত্রায় বিশেষ অবদানের জন্য ডিলারদের স্বীকৃতি প্রদান করা হয়। বক্তারা তাঁদের আস্থা, প্রতিশ্রুতি ও সহযোগিতাকে ব্র্যান্ডটির অগ্রযাত্রায় মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, উড্‌ মাষ্টার ল্যাকার রিলঞ্চ ২০২৬ কেবল একটি পণ্যের পুনঃউন্মোচন নয়; বরং উদ্ভাবন, নতুন অঙ্গীকার ও ভবিষ্যতের বড় সাফল্যের লক্ষ্যে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
স্ত্রীকে হত্যার পর মরদেহ নিয়ে লংড্রাইভে গেলেন স্বামী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
দিন যায় কথা রয়
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]