ন্যাশনাল ব্যাংকে ‘ক্যাসা ক্যাম্পেইন’ উদ্বোধন

দেশবার্তা ডেস্ক

অর্থ-বাণিজ্য

গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করতে তিন মাসব্যাপী ‘ক্যাসা (CASA) ক্যাম্পেইন’ শুরু করেছে

2026-08-17T16:56:55+06:00
2026-08-17T16:56:55+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
অর্থ-বাণিজ্য
ন্যাশনাল ব্যাংকে ‘ক্যাসা ক্যাম্পেইন’ উদ্বোধন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৫৬ পিএম 
গ্রাহকদের জন্য সহজ, নিরাপদ ও ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সম্প্রসারিত করতে তিন মাসব্যাপী ‘ক্যাসা (CASA) ক্যাম্পেইন’ শুরু করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি। ‘নতুন সঞ্চয়, নিশ্চিন্ত লেনদেন, ডিজিটাল সুবিধা’ এই স্লোগানকে সামনে রেখে গত রোববার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনটি পরিচালিত হবে।

রাজধানীতে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন ও জাহিদুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক-ইনচার্জ কাজী কামাল উদ্দিন আহমেদ ও মো. আবদুর রহিম এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ সরাসরি উপস্থিত ছিলেন। 

এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের সব শাখা ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জরা।

ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা নতুন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার সুযোগের পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের নানা সুবিধা পাবেন। এসব হিসাবে নগদ জমা, ফান্ড ট্রান্সফার, ক্লিয়ারিং, বিএফটিএন, আরটিজিএস ও এনপিএসবির মাধ্যমে লেনদেনের সুবিধা রাখা হয়েছে। পাশাপাশি ‘বাংলা কিউআর’ কোড ব্যবহার করেও নগদ অর্থ উত্তোলনের সুযোগ থাকছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ বলেন, ন্যাশনাল ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ক্যাম্পেইন সেই প্রতিশ্রুতিরই একটি নতুন ধাপ। ‘স্মার্ট একাউন্ট, স্মার্ট ব্যাংকিং’ শুধু একটি স্লোগান নয়, এটি আমাদের গ্রাহকদের প্রতি একটি অঙ্গীকার, যেখানে তারা দ্রুত, নিরাপদ এবং নির্বিঘ্নে তাদের ব্যাংকিং প্রয়োজন মেটাতে পারবেন।

ক্যাম্পেইনটির মাধ্যমে গ্রাহকদের সঞ্চয়ী ও চলতি হিসাব ব্যবহারের পাশাপাশি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার পরিধি আরও সহজ ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করছে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
অর্থ-বাণিজ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]