মানব পাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই

2026-08-18T19:20:21+06:00
2026-08-18T19:20:21+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানব পাচার মামলায় পাঁচজনের ১০ বছরের কারাদণ্ড
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:২০ পিএম 
পিরোজপুরে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মেহেদী আল মাসুদ এ রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘটিচোরা এলাকার মো. কুদ্দুস, হবিগঞ্জের বাহুবল এলাকার মো. কাসেম ওরফে কাদের মোল্লা, চাঁদপুরের শাহরাস্তি এলাকার রবিউল আলম ওরফে মানিক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার জামাল সিকদার ওরফে জিয়া এবং কক্সবাজারের কুতুবদিয়া এলাকার পলাশ চৌধুরী। 

আদালত সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ২০১৪ সালের ৩ জুন মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলাটি পিরোজপুরের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

মামলার বিচার শেষে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। 

রায় ঘোষণার সময় জামাল সিকদার ওরফে জিয়া এবং পলাশ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং রায় ঘোষণার তারিখ থেকে তাদের সাজা কার্যকর হবে। 

অন্যদিকে, মামলার অপর তিন আসামি মো. কুদ্দুস, মো. কাসেম ওরফে কাদের মোল্লা এবং রবিউল আলম ওরফে মানিক পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রায়ে তাদের গ্রেপ্তার অথবা আদালতে আত্মসমর্পণের পর আইনানুগভাবে সাজা কার্যকরের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা সাজা পরোয়ানা বাস্তবায়নসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রতিনিধি/একে



সর্বশেষ সংবাদ 

রাজধানীতে গ্যাস সংকটে হোটেলে ভিড়, বাড়ছে খাবারের খরচ
ম্যাচ-সিরিজ জয়ে বোনাসের পুরোনো রীতি বদলাতে চায় বিসিবি
মোরেলগঞ্জে বিদ্যালয়ে ৩ গাছ কাটার অভিযোগ, ম্যানেজিং কমিটি নিয়েও প্রশ্ন
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ৯ শ্রমিকের মৃত্যুর ৪ দিন পর অপমৃত্যু মামলা
সিলেটে কাগজে বন্দি নারীদের ‘পিংক বাস’ সার্ভিস

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
হবিগঞ্জে বৈছাআ-এর সদস্য সচিবসহ তিনজন আটক
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]