ময়মনসিংহে ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

বাংলাদেশ দলিল লেখক সমিতি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ

2026-08-18T16:34:15+06:00
2026-08-18T16:34:15+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ময়মনসিংহে ৭ দফা দাবিতে দলিল লেখকদের স্মারকলিপি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৪:৩৪ পিএম 
বাংলাদেশ দলিল লেখক সমিতি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সংগঠনের ময়মনসিংহ জেলা শাখা। 

মঙ্গলবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়।

জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন।

স্মারকলিপি প্রদানকালে ময়মনসিংহ জেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. শামসুল হক ও সাধারণ সম্পাদক মো. এনামুল হক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।

দলিল লেখকদের পেশাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে- দলিল পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫ হাজার টাকা নির্ধারণ এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ যেন দলিল মুসাবিদা ও নিবন্ধনের জন্য দাখিল করতে না পারে মর্মে প্রজ্ঞাপন জারি করা।

এছাড়া থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধে প্রজ্ঞাপন জারি এবং থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজ পড়ার স্থান নির্মাণের দাবি জানানো হয়।

অন্যান্য দাবির মধ্যে রয়েছে- যেহেতু পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, তাই পেশাগত কারণে দলিল লেখক বা মুসাবিদাকারক হিসেবে দলিল লেখকদের আসামি না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
স্ত্রীকে হত্যার পর মরদেহ নিয়ে লংড্রাইভে গেলেন স্বামী
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩
পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
দিন যায় কথা রয়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]