ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামের তৃতীয় শ্রেণির এক

2026-08-18T14:27:20+06:00
2026-08-18T14:27:20+06:00
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ২:২৭ পিএম 
দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা সাদিকা শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা বানু একই প্রতিষ্ঠানে আয়া পদে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য সড়ক পার হচ্ছিল শিফা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টা থেকে ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ থাকার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের সুনির্দিষ্ট আশ্বাসে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, চালক ও সহকারী পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করে থানায় রাখা হয়েছে। নিহতের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/একে


সর্বশেষ সংবাদ 

পদত্যাগ করলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
বাজারে নতুনভাবে এলো ‘উড্‌ মাষ্টার ল্যাকার’
মডেল রিধির আত্মহত্যায় প্ররোচনা: প্রেমিকের জামিন শুনানি বুধবার
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চাওয়া রিট খারিজ
চা-শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

সিলেটে এসআই ইয়াকুবের বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুস গ্রহণের অভিযোগ
রেলের লোকোমোটিভ যন্ত্রাংশ সংকট, সার্ভিস কন্ট্রাক্টে দরপত্র এড়ানোর উদ্যোগ
জলঢাকার মুদি পাড়ায় শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগ
নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু
বরুড়ায় মাদকবিরোধী র‍্যালি-সমাবেশ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]