টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত

2026-08-20T15:37:36+06:00
2026-08-20T15:37:36+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে এর চালক পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় একটি সিএনজি থেকে ২৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সিএনজির চালক কৌশলে পালিয়ে যায়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করে পুলিশ।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক সিএনজি চালককে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক কারবারি ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক মাদক কারবারিকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিস্তার রোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও মাদকদ্রব্যের বেচাকেনা, পরিবহন বা মজুতের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।”

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]