সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল

2026-08-20T14:52:09+06:00
2026-08-20T14:52:09+06:00
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ব্যাটালিয়নের ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে হবিগঞ্জ ব্যাটালিয়নের (বিজিবি-৫৫) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন এবং ২২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, ডাকাতি বা অন্যান্য সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা অস্ত্র ও গোলাবারুদগুলো দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, গত তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২ হাজার ৫৮৫ পিস ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১ জুন থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিন দফা অভিযানে সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ৩৩৪টি কামানবিধ্বংসী রকেট, ২৯৬টি রকেট চার্জার, একটি রকেট লঞ্চার, ১৬টি মেশিনগান, একটি বেটা গান, ছয়টি এসএলআর, একটি অটোরাইফেল, পাঁচটি মেশিনগানের অতিরিক্ত খালি ব্যারেল এবং প্রায় ১৬ হাজার রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

একই বছরের ১৬ অক্টোবর চতুর্থ দফা অভিযানে উদ্যানের ভেতর থেকে মাটি খুঁড়ে তিনটি মেশিনগান, চারটি ব্যারেল, আটটি ম্যাগাজিন, ২৫০ গুলির ধারণক্ষমতাসম্পন্ন আটটি বেল্ট এবং উচ্চক্ষমতাসম্পন্ন একটি রেডিও উদ্ধার করা হয়। পরদিন ১৭ অক্টোবর এসএমজি ও এলএমজির ৮ হাজার ৩৬০ রাউন্ড, থ্রি-নট-থ্রি রাইফেলের ১৫২ রাউন্ড, পিস্তলের ৫১৭ রাউন্ড, মেশিনগানের ৪২৫ রাউন্ডসহ মোট ৯ হাজার ৪৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি সাতছড়িতে অভিযান চালিয়ে ১০টি উচ্চক্ষমতাসম্পন্ন ৪০ এমএম অ্যান্টি-ট্যাংক রকেট উদ্ধার করা হয়।

২০১৯ সালের ২৪ নভেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৩টি রকেট লঞ্চারের শেলসহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

২০২১ সালের ২ মার্চ বিজিবির বিশেষ অভিযানে উদ্যান থেকে ১৮টি ট্যাংকবিধ্বংসী রকেট লঞ্চার উদ্ধার করা হয়।

একই বছরের ১৩ আগস্ট সাতছড়ি জাতীয় উদ্যানের মূল ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে মাটির নিচ থেকে নয়টি একনলা বন্দুক, তিনটি পিস্তল এবং ১৯ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করে বিজিবি।

সর্বশেষ একই বছরের ২৭ ডিসেম্বর কাউন্টার টেররিজম ইউনিট সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ১৫টি রকেট প্রপেলড গ্রেনেড (আরপিজি), ২৫টি বুস্টার এবং ৫১০টি লংরেঞ্জ অটোমেটিক মেশিনগানের গুলি উদ্ধার করে।

দেশবার্তা/আরএইচ


সর্বশেষ সংবাদ 

৪০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ
আদালতে গোবিন্দের স্ত্রী, তবে কি ডিভোর্সের পথে
‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট
টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ
মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]