চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং

কাজী রাশেদ, চান্দিনা, (কুমিল্লা)

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০টি পয়েন্টে ১৪২৭টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে মূলত যে সব কার্যক্রম করবে এর

2026-08-19T13:45:22+06:00
2026-08-19T13:45:22+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
কাজী রাশেদ, চান্দিনা, (কুমিল্লা)
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০টি পয়েন্টে ১৪২৭টি অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI ) ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে মূলত যে সব কার্যক্রম করবে এর মধ্যে অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিং সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থ্যা নেয়া। যা গত ১৮ আগষ্ট মঙ্গলবার থেকে এ কার্যক্রম চালু হয়েছে।

১৯ আগস্ট বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডে ঢাকামুখী লেনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এআই ক্যামেরার সামনেই বিগত দিনের মত ঢাকাগামী লোকাল বাসগুলো মহাসড়কে লম্বা লাইনে অবৈধভাবে পার্কিং করা রয়েছে। এতে স্থানীয় প্রশাসনের কোন হস্তক্ষেপ নেই।

এ ব্যাপারে জানতে চাইলে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানান, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যান মাল নিরাপত্তায় কৃত্রিম বুদ্ধিমত্তা ক্যামেরা বসানো হয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে মামলা দিবে। পাশাপাশি হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করে যাচ্ছে। মহাসড়কে এভাবে পার্কিং করে দীর্ঘ সময় রাখা অবৈধ। আমাদের পুলিশও মহাসড়কে এধরণের অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।


প্রকিনিধি/জেএ


সর্বশেষ সংবাদ 

পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]