মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯

2026-08-19T17:10:04+06:00
2026-08-19T17:10:04+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:১০ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সদর উপজেলার ঢাকা রোড ও রামনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পূর্বে সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, টয়লেটে হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ডওয়াশ না রাখা, ফ্রিজে রান্না করা খাবার অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ এবং বারবার নিষেধ করার পরও খাবারে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছাপা কাগজের ঠোঙা ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ঢাকা রোডের মেসার্স রতন হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে রামনগর এলাকায় মেসার্স রাজধানী বেকারিকে অস্বাস্থ্যকরভাবে বেকারি পণ্য তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাত দিন কার্যক্রম বন্ধ রেখে কারখানার পরিবেশ উন্নয়নের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ফয়জুল কবীর ও মাগুরা জেলা পুলিশের একটি চৌকস দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মোঃ সজল আহমেদ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
বিদেশি রাইফেল-পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]