মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা

2026-08-19T16:57:26+06:00
2026-08-19T16:57:26+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান: গাঁজাসহ আটক ২
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

অভিযানকালে মিত্রডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মোঃ কাইয়ুম শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

অন্যদিকে, দৈবজ্ঞহাটির নূরুল্লাপুর গ্রামের আব্দুল বারেক শেখের ছেলে মোঃ দেলোয়ার শেখকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয়রা মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আরও কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
বিদেশি রাইফেল-পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]