বিদেশি রাইফেল-পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ

2026-08-19T18:32:39+06:00
2026-08-19T18:32:39+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
বিদেশি রাইফেল-পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩২ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় একটি SVD Dragunov রাইফেল, একটি ৯ মিমি পিস্তল, ২৩২ রাউন্ড তাজা ও ফাঁকা গুলি এবং তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অস্ত্র বহনকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদীপথে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা করছে। এসব অস্ত্র রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের কথা ছিল।

এর পরিপ্রেক্ষিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সন্দেহজনক একটি কাঠের বোটের গতিরোধের চেষ্টা করা হলে সেটি থামার সংকেত উপেক্ষা করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে বোটটি ফেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।

পরে ওই বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, ম্যাগাজিনসহ একটি বিদেশি ৯ মিমি পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা বোটসহ উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির ফাঁসির রায়
গাইবান্ধায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রশাসন, নিয়মিত অভিযান: রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে সাফল্যের গল্প
নোয়াখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৭
উত্তরা প্রেসক্লাবের নেতৃত্বে মাসুদ পারভেজ-মাহতাব ফারাহী

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৮ বাংলাদেশির মৃত্যু
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]