নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির ফাঁসির রায়

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল

2026-08-19T19:24:17+06:00
2026-08-19T19:24:17+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির ফাঁসির রায়
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:২৪ পিএম 
সংগৃহীত ছবি
নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি প্রতিবেশী রবিউল শিকদার রবিকে (৩৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি রবিউল ইসলাম ওরফে রবি নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার শিকদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর থানার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে একা পেয়ে নিজ ঘরে ধর্ষণ ও হত্যা করেন প্রতিবেশী রবিউল শিকদার রবি। এ ঘটনায় পরদিন ২১ জুলাই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রবিউল শিকদার রবিকে আসামি করে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

পরে ২১ জুলাই সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে আসামি রাজমিস্ত্রি রবিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় জনতা।

এ ঘটনায় নড়াইল জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ করেন। মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। পরে বুধবার (২২ জুলাই) সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ওই রাতে আসামি রবিউল সদর আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসানের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত শেষে গত মঙ্গলবার (৪ আগস্ট) এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল শিকদারকে অভিযুক্ত করে নড়াইলের আমলি আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু। এরপর গত ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

বুধবার রায় ঘোষণার দিন সকাল ১০টার দিকে আসামি রবিউলকে পুলিশি পাহারায় আদালতে আনা হয়। রায়কে ঘিরে আদালত চত্বরে নিহতের স্বজনসহ উৎসুক জনতা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভিড় করেন।

ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক মাসের মধ্যে এবং আদালতে বিচারিক কার্যক্রম শুরুর আট কর্মদিবসের মধ্যে আসামি রবিউলকে মৃত্যুদণ্ড ও ৩ লাখ টাকা জরিমানার রায় দেওয়া হলো। এদিকে নিহতের স্বজন ও নড়াইলের সচেতন নাগরিকেরা এ রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাগরে ট্রলারডুবিতে মোরেলগঞ্জের জেলের মৃত্যু
বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ
সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৮ বাংলাদেশির মৃত্যু
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]