খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর

2026-08-19T20:40:32+06:00
2026-08-19T20:40:32+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম 
সংগৃহীত ছবি
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে। 

পরে বিকেলে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধন শেষে সংগঠনের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার,ফ্যাস্টুন নিয়ে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয়। নেতাকর্মীদের সরব উপস্থিতিতে র‌্যালীটি জেলা শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে খাগড়াছড়ির পৌর টাউন হলে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।  

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। 

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানা’র স্বাগত বক্তব্য মধ্য দিয়ে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা,সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এড. আ: মালেক মিন্টু,অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ অসংখ্য নেতাকর্মীরা এতে অংশ নেন। 

এতে বক্তারা বলেন, সরকার দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। দেশের সাধারন মানুষের চাহিদা পুরণ করে বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকার  কাজ করছে। প্রতিটি সেক্টরে যেন সমভাবে উন্নয়ন সাধিত হয় সে বিষয়টি নজরে রেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। 

এতে বক্তারা আরো বলেন, পাহাড় ও সমতল একই ভাবে বৈষম্যহীন ভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় সে লক্ষ নিয়ে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া আগামী দিনে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এতে। এ সময় নেতৃবৃন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।  

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সাগরে ট্রলারডুবিতে মোরেলগঞ্জের জেলের মৃত্যু
বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের কোনো দায় নেই: ডা. জাহেদ
সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মির্জা ফখরুল

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৮ বাংলাদেশির মৃত্যু
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]