মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয়

2026-08-19T17:03:00+06:00
2026-08-19T17:03:00+06:00
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মানিকগঞ্জে ভেজাল ছানা-ঘি তৈরির অভিযোগে কারখানা সিলগালা
জরিমানা ৫০ হাজার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:০৩ পিএম 
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের শিমুলতলা এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ওই এলাকায় ভেজাল ছানা ও ঘি তৈরির বিষয়ে বেশ কিছু তথ্য ও অভিযোগ পাওয়ার পর অভিযান চালানো হয়। সেখানে প্রতিদিন প্রায় ২০০ মণ দুধ থেকে ছানা তৈরি করা হচ্ছিল বলে জানান তিনি।

অভিযানে দেখা যায়, দুধের সঙ্গে তেল, ডালডা ও আটা মিশিয়ে বিপুল পরিমাণ ছানা তৈরি করা হচ্ছে। এসব পণ্য মানিকগঞ্জ শহরের বিভিন্ন নামী-দামি হোটেল ও মিষ্টির দোকানে সরবরাহ করা হতো বলেও জানান তিনি।

এ ছাড়া ছানা ঠান্ডা করার স্থানটিও অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই স্থানের পাশে গরুর খামার থাকায় সেখানে কুকুর ও হাঁস অবাধে বিচরণ করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং ভেজাল খাদ্য উৎপাদনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গোপাল ঘোষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ স্বাস্থ্যকর করা এবং উৎপাদিত খাদ্য নিরাপদ নিশ্চিত করতে পারলেই প্রতিষ্ঠানটি পুনরায় কার্যক্রম পরিচালনার সুযোগ পাবে। অন্যথায় ভেজাল বা অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য উৎপাদনের কার্যক্রম চালানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
বিদেশি রাইফেল-পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

সর্বাধিক পঠিত 

চান্দিনা বাসস্ট্যান্ডে এআই ক্যামেরার সামনেই অবৈধ পার্কিং
মায়ের সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিফার
ভারতের সঙ্গে সম্পর্ক জোরালো করার আহ্বান আফগান দূতের
ভারতীয় সেনাপ্রধান নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন
ফুলবাড়ীতে বাসের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রীর মৃত্যু
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]