‘সম্পর্কের মানসিক চাপ সরাসরি শরীরে প্রভাব ফেলেছিল’

বিনোদন ডেস্ক

বিনোদন

দুই বছরের একটি সম্পর্কের সময় ভয়াবহ মানসিক নির্যাতন বা ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ এর শিকার হয়েছিলেন দক্ষিণি ছবির জনপ্রিয় অভিনেত্রী

2026-08-21T18:40:11+06:00
2026-08-21T18:40:11+06:00
শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬,
৬ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

শুক্রবার ● ২১ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘সম্পর্কের মানসিক চাপ সরাসরি শরীরে প্রভাব ফেলেছিল’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৬:৪০ পিএম 
দুই বছরের একটি সম্পর্কের সময় ভয়াবহ মানসিক নির্যাতন বা ‘নার্সিসিস্টিক অ্যাবিউজ’ এর শিকার হয়েছিলেন দক্ষিণি ছবির জনপ্রিয় অভিনেত্রী অনুপমা পরমেশ্বরন। তাঁর ভাষায়, সেই সম্পর্কের অভিজ্ঞতা শুধু মানসিকভাবে নয়, শরীরেও গভীর প্রভাব ফেলেছিল। দীর্ঘদিনের মানসিক চাপ, উদ্বেগ ও কান্নার কারণে একাধিক শারীরিক জটিলতায় পড়তে হয়েছিল তাঁকে। এমনকি কয়েকটি সমস্যার জন্য অস্ত্রোপচারও করাতে হয়েছে। 

সম্প্রতি ‘আই অ্যাম উইথ ধন্যা ভার্মা’ অনুষ্ঠানে প্রথমবারের মতো সেই কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে


অনুপমা জানান, ওই সম্পর্কের আগে তিনি ছিলেন স্বাভাবিক ও হাসিখুশি একজন মানুষ। কিন্তু সম্পর্কের সময় ক্রমাগত মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে থাকতে থাকতে তাঁর শরীরে একের পর এক সমস্যা দেখা দিতে শুরু করে। প্রথমে তাঁর প্যানিক অ্যাটাক ও উদ্বেগজনিত সমস্যা শুরু হয়। আচমকাই হাত-পা কাঁপতে শুরু করত, অনেক সময় নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন। এমনকি নিয়মিত ব্ল্যাকআউটের ঘটনাও ঘটত বলে জানিয়েছেন তিনি।

মানসিক চাপের প্রভাব পড়েছিল খাওয়াদাওয়ার ওপরও। অনুপমা জানান, সঙ্গীর সঙ্গে কোনো কথোপকথনের কারণে অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়লে খাবার খাওয়ার পর তাঁর বমি হয়ে যেত। ফলে দ্রুত ওজনও কমতে শুরু করে। সবচেয়ে বড় সমস্যায় পড়তেন শুটিংয়ের সময়; তাঁর ডান চোখ অনিয়ন্ত্রিতভাবে কাঁপতে শুরু করত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাত যে, কখনো কখনো শুটিং পর্যন্ত বন্ধ রাখতে হতো।

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে


পরে চোখের ল্যাক্রিমাল গ্রন্থিতেও গুরুতর সমস্যা দেখা দেয়। অনুপমার দাবি, দীর্ঘদিন ধরে প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা কাঁদার কারণে গ্রন্থিটি ফুলে যায় এবং স্বাভাবিক অবস্থান থেকে নিচে নেমে আসে। শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে সেটিকে আবার সঠিক জায়গায় বসিয়ে সেলাই করতে হয়। 

‘পরধা’ ছবির প্রচারের সময়ও তাঁর চোখের ফোলা স্পষ্ট ছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। সে সময় তাঁর ল্যাক্রিমাল গ্রন্থিটি পুরোপুরি নিচে নেমে গিয়েছিল বলেও দাবি করেন তিনি।

শুধু চোখের সমস্যাই নয়, ওই সম্পর্কের অভিজ্ঞতায় শরীরে আরও কিছু জটিলতা ও ক্ষত তৈরি হয়েছিল বলে জানিয়েছেন অনুপমা। তবে সেগুলোর বিস্তারিত প্রকাশ্যে আনেননি তিনি। তাঁর কথায়, এসব সমস্যা সরাসরি কোনো শারীরিক আঘাতের কারণে হয়নি। কিন্তু সম্পর্কের অভিজ্ঞতা তাঁর শরীর ও মনে এমন গভীর ক্ষত তৈরি করেছে, যার প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসা সম্ভব নয়।

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে

ছবি: অভিনেত্রীর ইনস্টগ্রাম থেকে


অনুপমা জানান, জীবনে এর আগে কখনো তাঁর এমন সমস্যা ছিল না। ওই দুই বছরের সম্পর্কের সময়ই প্যানিক অ্যাটাক, ব্ল্যাকআউট, দ্রুত ওজন কমে যাওয়া এবং চোখের জটিলতাসহ একাধিক শারীরিক ও মানসিক সমস্যা শুরু হয়। তবে সেই প্রাক্তন সঙ্গীর পরিচয় প্রকাশ করেননি অভিনেত্রী। 

বিভিন্ন প্রতিবেদনে অভিনেতা ধ্রুব বিক্রমের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন উঠে এলেও এ বিষয়ে অনুপমা কিংবা ধ্রুব- কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। সম্পর্কের সেই কঠিন সময় পেরিয়ে অনুপমা এখন নিজের কাজ ও জীবন নিয়ে এগিয়ে চলেছেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি
রাষ্ট্রপতির কার্যালয়ে নতুন সচিব নিয়োগ
শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সর্বাধিক পঠিত 

মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান রাখায় সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন
পর্নোগ্রাফি তৈরি-বিক্রি: রাজধানীতে ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার
যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ আইন প্রণয়নের দাবি মহিলা পরিষদের
অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ
রাণীনগরে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ডিলারকে জরিমানা
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]