‘আলা বোলেলো’ গানে রজনীকান্তের পাশে ঝড় তোলা কে এই শামনা?

বিনোদন ডেস্ক

বিনোদন

তামিল সুপারস্টার রজনীকান্তের সাড়া জাগানো সিনেমা ‘জেলার’ এর সিক্যুয়েল ‘জেলার ২’ মুক্তির প্রস্তুতি চলছে। সম্প্রতি সিনেমাটির প্রথম গান

2026-08-23T18:23:22+06:00
2026-08-23T18:23:22+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
বিনোদন
‘আলা বোলেলো’ গানে রজনীকান্তের পাশে ঝড় তোলা কে এই শামনা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:২৩ পিএম 
অভিনেত্রী শামনা কাসিম। ছবি: ফেসবুক
তামিল সুপারস্টার রজনীকান্তের সাড়া জাগানো সিনেমা ‘জেলার’ এর সিক্যুয়েল ‘জেলার ২’ মুক্তির প্রস্তুতি চলছে। সম্প্রতি সিনেমাটির প্রথম গান ‘আলা বোলেলো’ প্রকাশের পর থেকেই দক্ষিণ ভারতীয় উৎসব ওনমের আবহে তৈরি গানটি অন্তর্জালে ব্যাপক সাড়া ফেলেছে। অনিরুদ্ধ রবিচন্দরের সুর ও কন্ঠে গানটির কোরিওগ্রাফি ও নজরকাড়া নাচে রজনীকান্তের পাশাপাশি পুরো আলো নিজের দিকে টেনে নিয়েছেন অভিনেত্রী শামনা কাসিম।

সিনেমাটিতে কেবল এই একটি মাত্র গানে পারফর্ম করেই আলোচনার কেন্দ্রে চলে এসেছেন তিনি। এর আগে প্রথম পর্বে ‘কাবালা’ গানে নেচে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছিলেন তামান্না ভাটিয়া। এবার সেই ধারায় শামনা কাসিমের চোখধাঁধানো উপস্থিতি দর্শকদের মাঝে প্রশ্ন জাগিয়েছে- কে এই অভিনেত্রী?

কেরালার কান্নুরে জন্ম নেওয়া শামনা কাসিমের শোবিজে আগমন নাচের প্রতি গভীর ভালোবাসা থেকে। ২০০৪ সালে মালয়ালম সিনেমা ‘মঞ্জু পলোরু পেংকুট্টি’তে ক্ষুদ্র এক চরিত্রের মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক ঘটে। পরবর্তীতে ২০০৭ সালে তেলুগু সিনেমা ‘শ্রী মহালক্ষ্মী’-তে বড় চরিত্রে এবং ২০০৮ সালে তামিল ছবি ‘মুনিয়ান্দি বিলাঙ্গিয়াল মুনরামান্ডু’তে প্রথমবার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে ‘দ্রোহী’, ‘আডু পুলি’, ‘থাগারারু’ ও ‘সাভারাকাথি’সহ তামিল ইন্ডাস্ট্রিতে বেশ কিছু প্রশংসনীয় কাজ উপহার দিয়েছেন শামনা। এ ছাড়া বহুচর্চিত ‘থালাইভি’ সিনেমায় শশিকলার চরিত্র ফুটিয়ে তুলে তিনি প্রশংসা কুড়ান।

সান পিকচার্স প্রযোজিত নেলসন পরিচালিত ‘জেলার ২’ সিনেমাটি আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে রজনীকান্তের সঙ্গে আরও অভিনয় করেছেন রম্যা কৃষ্ণন, এসজে সূর্য, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, মির্না ও যোগী বাবু। এছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে বিজয় সেতুপতি, মোহনলাল, শিবরাজকুমার, জ্যাকি শ্রফ ও হৃতিক রোশনকে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]