ভবন নির্মাণে নিতে হবে সিউকের অনুমোদন

সিলেট অফিস

সারাদেশ

সিলেট ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম

2026-08-23T17:34:58+06:00
2026-08-23T17:34:58+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
ভবন নির্মাণে নিতে হবে সিউকের অনুমোদন
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা শুরু ২৫ আগস্ট
সিলেট অফিস
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট ও এর আশপাশের এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আগামী মঙ্গলবার দুপুর ১২টায় কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নগরের বন্দরবাজার সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এসব তথ্য জানান। তিনি বলেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২৩ এর আওতায় গঠিত এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে আধুনিক ও পর্যটনসমৃদ্ধ নগর গড়ে তোলা, সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং পর্যটন অবকাঠামোর উন্নয়ন সাধন।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সিউকের আওতাধীন এলাকায় সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার মোট ৪১টি ইউনিয়ন এবং সিটি করপোরেশন এলাকা অন্তর্ভুক্ত করা হবে। এর মোট আয়তন প্রায় ১ হাজার ১৬৮ বর্গকিলোমিটার।

কর্তৃপক্ষের ঘোষিত কার্যক্রমের মধ্যে রয়েছে ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভবন নির্মাণ ও অনুমোদন কার্যক্রম পরিচালনা, নতুন আবাসন প্রকল্প গ্রহণ, নিম্নআয়ের মানুষের আবাসন সমস্যা সমাধান, নাগরিক সুবিধা বৃদ্ধি ও সংরক্ষণ এবং পরিবেশ দূষণ প্রতিরোধ। পাশাপাশি পর্যটনবান্ধব অবকাঠামো গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, উড়ালসেতু নির্মাণ, যান চলাচল ব্যবস্থাপনা এবং নালা-খাল-নদী উন্নয়নেও প্রকল্প গ্রহণের সুযোগ থাকবে। সিউক জানায়, ভবন নির্মাণে এখন থেকে নিতে হবে সিউকের অনুমোদন। 

সিউক জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে স্থায়ী কার্যালয় স্থাপন, দুটি আঞ্চলিক কার্যালয়ের স্থান নির্ধারণ, আবাসন প্রকল্পে সবুজায়ন নিশ্চিত করা, গ্রিন বিল্ডিং সনদ চালু করা এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য আবাসন ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সিলেট-তামাবিল সড়ক ও বাদাঘাট এলাকায় আবাসিক উন্নয়ন, নতুন সংযোগ সড়ক, বাইপাস এবং উড়ালসেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, উদ্বোধনের পর সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এবং নগর উন্নয়নবিষয়ক সেমিনার ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]