দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দিনাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৪৮ জন। এর মধ্যে ৬২৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি মো. আব্দুস সালাম (গরুর গাড়ি), দপ্তর সম্পাদক মো. আইয়ুব আলী (হাতুড়ি) এবং ক্রীড়া সম্পাদক মোছাম্মৎ শাহানাজ বেগম (হাঁস)।
সভাপতি পদে আনারস প্রতীকে ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের আব্দুর রহমান পেয়েছেন ১৬০ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে আম প্রতীকে ৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. রিপন সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জাভেদ খান পান্না বাঘ প্রতীকে পেয়েছেন ১৫৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে শাপলা প্রতীকে ২২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বেলাল আনসারি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের মো. রাজু ইসলাম পেয়েছেন ১৫৯ ভোট।
সহসাধারণ সম্পাদক পদে বটগাছ প্রতীকে ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জাহাঙ্গীর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহামুদুল ইসলাম মনির হাতি প্রতীকে পেয়েছেন ১৫১ ভোট।
অর্থ সম্পাদক পদে মোড়ক প্রতীকে ৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সুলতান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মো. আসাদুল পেয়েছেন ১৭১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে টেবিল ল্যাম্প প্রতীকে ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শ্রী বাদল কুমার রায়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোশারুল হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১১৩ ভোট।
প্রচার সম্পাদক পদে মাছ প্রতীকে মো. আনারুল ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের মো. তাজু পেয়েছেন ২২০ ভোট।
ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন।
উল্লেখ্য, জেলা জাতীয়তাবাদী হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক দলের ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মো. আব্দুল মজিদ সরকার। তাঁকে সহায়তা করেন দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নুরুসহ আরও কয়েকজন শ্রমিক নেতা।
প্রতিনিধি/আরএইচ