দুই দিনের সফরে সিলেটে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। সফরকালে তিনি কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেবেন।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয় থেকে সড়কপথে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। রাত ১০টায় সিলেটে নিজ বাসভবনে পৌঁছে সেখানে রাত্রিযাপন করবেন।
২৫ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় নিজ বাসভবন থেকে সিলেট সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী কর্মীর পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করবেন মন্ত্রী।
এরপর দুপুর ১২টা ১০ মিনিটে সার্কিট হাউস থেকে নাইওরপুলের উদ্দেশ্যে যাত্রা করে ১২টা ৩০ মিনিটে ফরচুন গার্ডেনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
দুপুর ১টা ৩০ মিনিটে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে বিকেল ৩টা ৩০ মিনিটে সুনামগঞ্জ সার্কিট হাউসে পৌঁছাবেন মন্ত্রী। বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। বিকেল ৫টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে রাত ৮টায় নিজ বাসভবনে পৌঁছে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় নিজ বাসভবন থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুর ১২টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পরে নিজ বাসভবনে ফিরবেন তিনি।
উল্লেখ্য, গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা প্রাণ হারান। একই দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন, যার মধ্যে পাঁচজনই ছিলেন কানাইঘাটের বাসিন্দা।
নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের জসিম উদ্দিন, আগতালুক গ্রামের মস্তাক আহমদ, জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের কাদির আহমদ।
প্রতিনিধি/আরএইচ