সুন্দরবনে জেলেদের উপর বড় জাহাঙ্গীর বাহিনীর হামলা, ট্রলারসহ ৫ জেলে অপহৃত

সাবেরা ঝর্ণা, শরণখোলা (বাগেরহাট)

সারাদেশ

পুরো সুন্দরবন এলাকায় বর্তমানে জেলেদের জন্য এক চরম আতঙ্কের মৌসুম চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চুড়ান্ত খারাপের দিকে ধাবিত হচ্ছে।

2026-08-23T17:42:28+06:00
2026-08-23T17:42:28+06:00
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

সোমবার ● ২৪ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
সুন্দরবনে জেলেদের উপর বড় জাহাঙ্গীর বাহিনীর হামলা, ট্রলারসহ ৫ জেলে অপহৃত
সাবেরা ঝর্ণা, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম 
সংগৃহীত ছবি
পুরো সুন্দরবন এলাকায় বর্তমানে জেলেদের জন্য এক চরম আতঙ্কের মৌসুম চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি চুড়ান্ত খারাপের দিকে ধাবিত হচ্ছে। মাছ লুট ডাকাতি ট্রলার ছিনতাই ও জেলে অপহরণ এখন নিত্যদিনকার ঘটনা প্রবাহের অন্যতম। তবুও আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা বাহিনী কনো পদক্ষেপহীন হয়ে বসে আছে।

শনিবার (২২ আগস্ট) রাত ৮টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের পৃথক স্থান থেকে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনী। বঙ্গোপসাগরে সৃষ্ট বৈরী আবহাওয়ায় টিকতে না পেরে সুন্দরবনের শ্যালার চর ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নেওয়া জেলেদের উপর হামলা চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ তাদের অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দস্যুরা। এই অপহরণের ঘটনা ঘটে বর্তমানে প্রায় নিয়মিতই হয়ে পড়েছে।

অপহৃত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের জাহাঙ্গীর হাওলাদার (৩৮), শিহাব হাওলাদার (৩৫), সাব্বির হাওলাদার (৩০), রিপন হাওলাদার (২৮) এবং উত্তর রাজাপুর গ্রামের জাকির হাওলাদার (৪০)। অপহরণের পর জেলেরা কোথায় ও কী অবস্থায় আছেন তা নিশ্চিত করতে পারেনি বন বিভাগ ও মহাজনরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বৈরী আবহাওয়ার কারণে সাগর থেকে উঠে বেশ কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা শ্যালার চরের কালামিয়া ও নারকেলবাড়িয়া এলাকায় আশ্রয় নিয়েছিলেন। 

রাত ৮টার দিকে বড় জাহাঙ্গীর বাহিনীর সশস্ত্র দস্যুরা এসে জেলেদের উপর হামলা চালায়। অস্ত্রের মুখে মৎস্য ব্যবসায়ী বাবুল মাঝির একটি ট্রলারসহ তিন জেলেকে এবং অপর দুটি ট্রলার থেকে আরও দুই জেলেসহ মোট পাঁচ জনকে তুলে নিয়ে যায়। জেলে অপহরণের খবর পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে বন কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন।

অপহৃত জেলেদের মহাজন বাবুল মাঝি জানান, অপহরণের পর দস্যুরা এখন পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। জেলেদের বনের কোথায় নিয়ে গেছে তাও জানা সম্ভব হয়নি। অপহরণের খবর শুনে জেলেদের পরিবারে উদ্বেগ দেখা দিয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন সূত্র জানিয়েছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় বনদস্যুদের তৎপরতার বিষয়ে কোস্ট গার্ড সতর্ক রয়েছে। অপহৃত জেলেদের উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

দেশবার্তা / জেএ


সর্বশেষ সংবাদ 

‘সস্তা কপি’ কটাক্ষের পর কঙ্গনা-তাপসীর বাকযুদ্ধ
চুল কেটে ভিডিও কলে গার্দিওলাকে চমকে দিলেন হালান্ড
নওগাঁয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
ফরিদপুরের পদ্মায় অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

সর্বাধিক পঠিত 

রেলের আরএনবির চীফ কমান্ড্যান্টেরে ১৫ চৌকি থেকে ৫৪ লাখ টাকার চাঁদা বানিজ্য
টাউন হল অডিটরিয়ামের দুই বছরের কাজ আট বছরেও শেষ হয়নি
প্রধানমন্ত্রীর পিএস-১ হচ্ছেন যুগ্ম সচিব জসিম উদ্দিন
প্রাণসায়ের খালধারে জেলা প্রশাসন ও পৌরসভার বৃক্ষরোপণ
ঢাকা উত্তর সিটির অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]