সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গত ২২ থেকে ২৩ আগস্ট (২৪ ঘণ্টায়) গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে ব্যাটালিয়ন সদরসহ বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপি অংশ নেয়।
অভিযানে ভারতীয় প্রসাধনী সামগ্রী, বিভিন্ন ধরনের শাড়ি, জিরা, চা পাতা, মোবাইলের ডিসপ্লে, মার্বেল পাথর, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও বিভিন্ন ফল জব্দ করা হয়। পাশাপাশি ইয়াবা এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি বারকি নৌকা ও মৃগেল মাছও আটক করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে। আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/আরএইচ