বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে শহরের কেডির মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু ও শফিউল আজম (ভিপি রানা), সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ, জেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান এবং জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ ও যুগ্ম আহ্বায়ক আল-আমিন বাদশা।
প্রস্তুতি সভায় জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধি/আরএইচ