নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে শোক জানালেন ড. খলিলুর রহমান

দেশবার্তা ডেস্ক

জাতীয়

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানীর ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন দিয়ে শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

2026-08-27T14:28:52+06:00
2026-08-27T14:28:52+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
জাতীয়
নেপালের পররাষ্ট্রমন্ত্রীকে শোক জানালেন ড. খলিলুর রহমান
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:২৮ পিএম 
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানীর ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালকে ফোন দিয়ে শোক জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  বৃহস্পতিবার সকালে টেলিফোন আলাপকালে  বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এবং এই বিপর্যয়ে  বাংলাদেশ নেপালের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এই ঘটনাকে  ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি বাংলাদেশের সমবেদনা ও প্রার্থনা রয়েছে।” তিনি উল্লেখ করেন যে, এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি এবং এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনার সন্ধান পাওয়া গেলে নেপাল সরকারের সহায়তা কামনা করেন। 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী এই কঠিন সময়ে নেপালের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং বাংলাদেশ নেপালের প্রয়োজনে যেকোনও সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।” 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী এই কঠিন সময়ে বাংলাদেশের পক্ষ থেকে সংহতির উষ্ণ অঙ্গভঙ্গির জন্য ধন্যবাদ জানান। নেপালি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে এবং গুরুতর পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের পর তাদের কোনও সহায়তার প্রয়োজন হলে সুনির্দিষ্ট প্রয়োজনে সহযোগিতা নিবেন বলেও জানান তিনি। 

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

৪ মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৩ হাজার
বিয়ে হলে ভর্তি নেবে না হলি ক্রস কলেজ
সালমান শাহ হত্যা মামলায় ডনের ৫ দিনের রিমান্ড
১৮ মাসে মধ্যে আমিনবাজারের ল্যান্ডফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

সর্বাধিক পঠিত 

এক মাঠে মিলল স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সরকারি সব সেবা
জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসারে যৌথ উদ্যোগ
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]