মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি

2026-08-27T14:58:51+06:00
2026-08-27T14:58:51+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০ গাছের চারা বিতরণ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৩০০টি রেইনট্রি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ২টায় অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ নিজ উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.টি.এম. মঞ্জুরুল করিম ফকির, সাবেক অধ্যাপক আব্দুল আউয়ালসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

চারা বিতরণ শেষে অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ বলেন, শুধু গাছের চারা বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতিটি গাছ নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় বেশি বেশি বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে অন্যদেরও উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]