গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে কিশোরের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার

2026-08-27T14:56:46+06:00
2026-08-27T14:56:46+06:00
বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
 ইপেপার   ভিডিও 

বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
চলমান বার্তা:
সারাদেশ
গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে ডুবে কিশোরের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফ মিয়া (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার খলসী এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত আসিফ মিয়া কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফুটবল খেলা শেষে কয়েকজন বন্ধুর সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে আসিফ। একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর নদী থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা জানান, সংবাদ পাওয়ার পর ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর নদী থেকে আসিফ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে বাংলা কিউআর ও ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন
কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ও ডাকাতি মামলাসহ ৭ জন গ্রেপ্তার
ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা
ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
নেপালে মৃত্যু বেড়ে ২৭০, হতাহতের তালিকায় নেই বাংলাদেশি কেউ

সর্বাধিক পঠিত 

জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নে সময়সীমা বাড়লো
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
গরমে ডাবের বাজারে আগুন, দাম ২২০ টাকা
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার জব্দ
রংপুরে ৪ খুন: প্রশ্নের মুখে পুলিশের বয়ান, তদন্তভার ডিবিতে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]